Vidyasagar Bridge | চলছে মেরামত, রবিতে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, যানবাহন চলবে কোন পথে?

Sunday, July 5 2026, 4:45 am
Vidyasagar Bridge | চলছে মেরামত, রবিতে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, যানবাহন চলবে কোন পথে?
highlightKey Highlights

পুনর্গঠন ও মেরামতের জন্য বিদ্যাসাগর সেতু বন্ধ রয়েছে আজ। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যানচলাচল বন্ধ রাখা হয়েছে।


পুনর্গঠন ও মেরামতের জন্য রবিবার দিনের অধিকাংশ সময়ের জন্য বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেতুর ওপর যান চলাচল বন্ধ রাখার কথা জানানো হয়েছে। কোন পথে যাতায়াত করবেন সাধারণ মানুষ? সূত্রের খবর, আজ ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে কোলাঘাটের দিক থেকে আসা দ্বিতীয় হুগলি সেতুগামী গাড়িগুলোকে নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। মালবাহী গাড়ি বাদে বাস এবং গাড়ি আন্দুল রোড হয়ে আলমপুর মোড় দিয়ে ১৬ নম্বর জাতীয় সড়কের দিকে রুট করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File