Victoria Memorial | ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক, হুমকি ইমেইল পেতেই বম্ব স্কোয়াড নিয়ে ছুটলো পুলিশ
Friday, March 6 2026, 2:10 pm

Key Highlightsকে বা কারা এই মেল কিংবা চিঠি পাঠাল, তা এখনও নিশ্চিত নয়। হেস্টিংস থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
ফের শহর কলকাতায় বোমা হুমকি। এদিন ই-মেলের মাধ্যমে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হুমকি দেওয়া হয়ে। তড়িঘড়ি ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের তরফে চিঠি লিখে হেস্টিংস থানায় গোটা বিষয়টি জানানো হয়। খবর পেয়েই বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড এবং বিশাল বাহিনী নিয়ে ভিক্টোরিয়া চত্বরে পৌঁছেছে পুলিশের বিশেষ দল। কে বা কারা এই মেল কিংবা চিঠি পাঠাল, বিষয়টি খতিয়ে দেখছে হেস্টিংস থানার পুলিশ। উল্লেখ্য, এদিন ধর্মতলা চত্বরে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। ওই এলাকা থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দূরত্ব মাত্র ৩ কিলোমিটার।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা কর্পোরেশন
- ভিক্টোরিয়া মেমোরিয়াল হল
- ভিক্টরিয়া মেমোরিয়াল
- বোমাতঙ্ক
- বিস্ফোরণ
- কলকাতা পুলিশ


