Goutam Deb | শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা দিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা গৌতম দেব!

Friday, June 19 2026, 10:46 am
Goutam Deb | শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা দিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা গৌতম দেব!
highlightKey Highlights

শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা দিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা গৌতম দেব।


শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা দিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা গৌতম দেব। ইতিমধ্যে পুর কমিশনারের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। পুরসভা সূত্রে খবর, তাঁর ইস্তফা গ্রহণ করা হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবারই মেয়র পারিষদদের নিয়ে বৈঠক করেছিলেন গৌতম দেব। সেখানে তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু মেয়র পারিষদদের একাংশ তা চাননি। কিন্তু গৌতম নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। ইস্তফা দেওয়ার পরে তিনি বলেন, ‘বর্তমান রাজ্য সরকারের সব কাজই আমি করেছি। এর পরেও আমার মনে হয়েছে কোথাও ছন্দপতন হচ্ছে। কোনও বিদ্বেষের মনোভাব নিয়ে এই পদ ছাড়ছি না। নতুন রাজ্য সরকারকে শুভেচ্ছা।’ এদিকে বর্ষার মরসুম চলাকালীন মেয়র ইস্তফা দেওয়ায় শহরের পুর পরিষেবা ভেঙে পড়ার আশঙ্কা করছেন অনেকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File