Shabana Azmi | সোয়াইন ফ্লুতে আক্রান্ত বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজ়মি,টাইফয়েডে আক্রান্ত CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে!

Saturday, July 25 2026, 11:15 am
Shabana Azmi | সোয়াইন ফ্লুতে আক্রান্ত বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজ়মি,টাইফয়েডে আক্রান্ত CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে!
highlightKey Highlights

শাবানা আজ়মির টিমের তরফ থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে যে, তিনি জ্বরে আক্রান্ত হয়েছেন।


সোয়াইন ফ্লুতে আক্রান্ত বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজ়মি। শাবানা আজ়মির টিমের তরফ থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে যে, তিনি জ্বরে আক্রান্ত হয়েছেন। রক্ত পরীক্ষার পরে তাঁর সোয়াইন ফ্লু ধরা পড়েছে। উল্লেখ্য, নিট রীক্ষার অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে সোচ্চার হওয়া প্রথম সারির তারকাদের মধ্যে অন্যতম ছিলেন ৭৫ বছর বয়সী বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজ়মি। দিল্লির যন্তর মন্তরে টানা তিন দিন আন্দোলনকারীদের পাশে কাটানোর পর মুম্বাইয়ের শিবাজী পার্কে আয়োজিত বিক্ষোভ সমাবেশেও তাঁর অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু আচমকাই তাঁর সোয়াইন ফ্লু ধরা পড়েছে। অন্য দিকে, ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকেও টাইফয়েডে আক্রান্ত। তিনি নিজেই সে কথা জানিয়েছেন এক্স হ্যান্ডলে। আপাতত তাঁর স্যালাইন চলছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File