Mithu Mukherjee | প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, চিরঘুমে 'কলকাতার রেখা'!

Monday, September 21 2026, 8:39 am
Mithu Mukherjee | প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, চিরঘুমে 'কলকাতার রেখা'!
highlightKey Highlights

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর রবিবার রাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়।


ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর রবিবার রাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। সুচিত্রা সেনের পর তাঁকেই ধরা হতো বাংলা সিনেমার সেই বিরল তারকাদের একজন, যিনি জনপ্রিয়তার শিখরে থেকেও নিজেকে পুরোপুরি লোকচক্ষুর আড়ালে সরিয়ে নিয়েছিলেন। সাতের দশকে 'স্বয়ংসিদ্ধা', 'মর্জিনা আবদুল্লা', 'মৌচাক'-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে তাঁর প্রাণবন্ত অভিনয় দর্শকদের মন জয় করেছিল। সৌন্দর্য ও অভিনয়ের সাবলীলতায় তাঁকে 'কলকাতার রেখা' বলেও ডাকা হতো। তাঁর অভিনীত ও প্রযোজনা করা শেষ ছবি 'আশ্রিতা'-র বিপুল সাফল্যের পর তিনি অভিনয় জগৎ থেকে চিরতরে অন্তরালে চলে যান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File