Venezuela Earthquake | ভেনেজ়ুয়েলায় মৃত বেড়ে ৫৮৯! ৮১ জন সদস্য সহ পোর্টেবল হাসপাতাল পাঠালো নয়াদিল্লি
Friday, June 26 2026, 3:23 pm

Key Highlightsভেনেজ়ুয়েলায় জোড়া শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫৮৯ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অন্তত ২৯৮০ জন।
প্রথম কম্পনের মাত্রা ছিল ৭.২, পরের কম্পনের মাত্রা ৭.৫। জোড়া ভূমিকম্প ও ২০ বার আফটারশকে তছনছ হয়ে গিয়েছে ভেনেজ়ুয়েলার উপকূলবর্তী এলাকা। শুক্রবার দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ় জানিয়েছেন, ভূমিকম্পে অন্তত ৫৮৯ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অন্তত ২৯৮০ জন। এই পরিস্ট্ঠিহাতে ভেনেজুয়েলাতে মেডিকেল টিম পাঠালো ভারত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার সেনাবাহিনীর ‘৬০ প্যারা ফিল্ড হাসপাতাল’ থেকে ৮১ জন সদস্যের একটি মেডিক্যাল দল পাঠিয়েছে নয়াদিল্লি। পাঠানো হয়েছে একটি ‘ভীষ্ম কিউব’ও। এই অত্যাধুনিক ‘ভীষ্ম কিউব’ হলো এক ধরনের পোর্টেবল হাসপাতাল, যেখানে একসঙ্গে ২০০ জন রোগীর চিকিৎসা হতে পারে।


