Venezuela | ভেনেজুয়েলায় মৃত্যুমিছিল, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩৫-এ!
Friday, June 26 2026, 6:39 am

Key Highlights২৩৫ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অধিকাংশকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
প্রথম কম্পনের মাত্রা ছিল ৭.২, পরের কম্পনের মাত্রা ৭.৫। জোড়া ভূমিকম্প ও ২০ বার আফটারশকে তছনছ হয়ে গিয়েছে ভেনেজ়ুয়েলার উপকূলবর্তী এলাকা। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজধানী কারাকাস ও বন্দরশহর লা গুয়াইরায়। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে ভেনেজ়ুয়েলার স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো জানিয়েছেন, ২৩৫ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছেন, অধিকাংশেরই মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভেনেজুয়েলা
- ভূমিকম্প
- ভূমিকম্প
- মৃত্যু


