Hooghly River | হুগলি নদীর নীচ থেকে চলাচল করবে গাড়ি! কলকাতা থেকে হাওড়ার আলমপুর পর্যন্ত তৈরী হবে দীর্ঘ টানেল!
Friday, June 12 2026, 2:27 pm

Key Highlightsহুগলি নদীর নীচে তৈরি হবে টানেল। তা জুড়বে জাতীয় সড়কের সঙ্গে।
গঙ্গা নদীর নীচ থেকে ছুটছে কলকাতার গ্রিন লাইনের মেট্রো। এবার হুগলি নদীর নীচ থেকে চলাচল করবে গাড়ি! বন্দর বাণিজ্যে জোয়ার আনতে এবার হুগলি নদীর নীচে করিডর তৈরী করার পরিকল্পনা নতুন বিজেপি সরকারের। জানা গিয়েছে, হুগলি নদীর নীচে তৈরি হবে টানেল। তা জুড়বে জাতীয় সড়কের সঙ্গে। এতে কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের উপরেও চাপ কমবে অনেকটা। পরিকল্পনা অনুযায়ী, কলকাতা থেকে হাওড়ার আলমপুর পর্যন্ত সাড়ে চার কিলোমিটার দীর্ঘ টানেল তৈরি করা হবে। এই টানেলের সঙ্গে যুক্ত হবে এলিভেটেড করিডর। সঙ্গে রেল ওভারব্রিজ এবং একটি অ্যাপ্রোচ রোডও তৈরি করা হবে। ১৬ নম্বর জাতীয় সড়কের সঙ্গে সরাসরি যুক্ত হবে হুগলি নদীর নীচে তৈরি হওয়া সুড়ঙ্গ। বারাণসী-কলকাতা আর্থিক করিডরের সঙ্গে এই টানেল করিডরও যুক্ত হবে ভবিষ্যতে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- হুগলি
- পরিবহন


