VB G RAM G Project | ১০০ দিনের প্রকল্প নিয়ে নয়া আপডেট, বঙ্গে জিরামজি’র প্রথম কিস্তির টাকা পাঠালো কেন্দ্র

Sunday, July 5 2026, 3:36 pm
VB G RAM G Project | ১০০ দিনের প্রকল্প নিয়ে নয়া আপডেট, বঙ্গে জিরামজি’র প্রথম কিস্তির টাকা পাঠালো কেন্দ্র
highlightKey Highlights

বিজেপি শাসিত বাংলাকে ১০০ দিনের প্রকল্প অর্থাৎ জিরামজি’র (VB-G-RAM-G) জন্য প্রথম কিস্তির টাকা দিল কেন্দ্র। শুধু তাই নয়, জোর দেওয়া হয়েছে সময়মতো মজুরি প্রদানে।


গত ৪ মে, রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠা হয়েছে। বঙ্গে এখন ডবল ইঞ্জিন সরকার। এবার ১০০ দিনের কাজে সময়মতো মিলবে মজুরি, আশ্বাস রাজ্যের। সূত্রের খবর, বিজেপি শাসিত বাংলাকে ১০০ দিনের প্রকল্প অর্থাৎ জিরামজি’র (VB-G-RAM-G) জন্য প্রথম কিস্তির টাকা পাঠিয়েছে কেন্দ্র। রবিবার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য অর্থ দিলেন। প্রথম কিস্তিতে পশ্চিমবঙ্গের ভাণ্ডারে এসেছে ১২৬৪.৪৯ কোটি টাকা। এই প্রকল্পের আওতায় একশোর বদলে এখন ১২৫ দিন কাজ করার সুযোগ রয়েছে। সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে ন্যূনতম মজুরি ও তা সময়মতো প্রদানে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File