VB G RAM G Project | ‘মনরেগা’ এখন অতীত, বুধবার থেকে রাজ্যে চালু ভিবি-জি রামজি, মিলবে ১২৫ দিনের কাজ

Wednesday, July 1 2026, 6:27 am
VB G RAM G Project | ‘মনরেগা’ এখন অতীত, বুধবার থেকে রাজ্যে চালু ভিবি-জি রামজি, মিলবে ১২৫ দিনের কাজ
highlightKey Highlights

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ জুলাই ২০২৬, বুধবার থেকে রাজ্য জুড়ে এই নতুন প্রকল্প কার্যকর করা হবে।


আজ, বুধবার থেকে রাজ্যে চালু হচ্ছে নতুন প্রকল্প ‘বিকশিত ভারত— গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন’ (ভিবি-জি রামজি)। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ১ জুলাই ২০২৬ থেকে রাজ্য জুড়ে এই নতুন প্রকল্প কার্যকর করা হবে। এই প্রকল্পে প্রতিটি যোগ্য গ্রামীণ পরিবার বছরে ১২৫ দিন পর্যন্ত মজুরির ভিত্তিতে কাজের নিশ্চয়তা পাবে। এই প্রকল্পে ‘যুক্তধারা’ অ্যাপের মাধ্যমে ভৌগোলিক অবস্থান, বায়োমেট্রিক ফেস-অথেন্টিকেটেড হাজিরা এবং এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম)-ভিত্তিক নজরদারি বাধ্যতামূলক করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File