VB G RAM G Project | ‘নিখোঁজ’ পঞ্চায়েত কর্মীরা, আটকে যাচ্ছে ‘ভিবি-জি রাম জি’ প্রকল্পের কাজ
Wednesday, July 15 2026, 6:37 am

Key Highlightsগ্রামীণ কর্মসংস্থানের লক্ষ্যে মনরেগার বদলে ১২৫ দিনের গ্রামীণ কর্মসংস্থানে ‘বিকশিত ভারত জি রামজি’ কর্মসূচির জন্য কেন্দ্রীয় বরাদ্দ এসেছে।
রাজ্যে পালাবদলের পর তৃণমূলের একাধিক গ্রাম পঞ্চায়েত প্রধান ভয়ে গা-ঢাকা দিয়ে রয়েছেন। অনেকে দুর্নীতির অভিযোগে জেলেও গিয়েছেন। যারা পদ ছাড়েননি তাঁদের বেশিরভাগই পঞ্চায়েত অফিসে আসছেন না। এই পরিস্থিতিতে অচল হয়ে পড়েছে রাজ্যের প্রায় সব পঞ্চায়েত অফিস। গ্রামীণ কর্মসংস্থানের লক্ষ্যে মনরেগার বদলে ১২৫ দিনের গ্রামীণ কর্মসংস্থানে ‘বিকশিত ভারত জি রামজি’ কর্মসূচির জন্য কেন্দ্রীয় বরাদ্দ এসেছে। রাজ্যে ৩,৩৩৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রায় ২,৯০০ টিতে পঞ্চায়েত প্রধানকে খুঁজে না পাওয়ায় সেই কাজ শুরু করা যাচ্ছে না।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- কর্মী নিয়োগ
- কর্মসংস্থান
- পঞ্চায়েত


