Varanasi | বেলপাতার আদলে মাঠ, গঙ্গার ঘাটের মতো গ্যালারি! বেনারসে BCCI-এর ছাড়পত্রের আশায় 'মহাদেব' স্টেডিয়াম!

Thursday, October 22 2026, 2:13 pm
Varanasi | বেলপাতার আদলে মাঠ, গঙ্গার ঘাটের মতো গ্যালারি! বেনারসে BCCI-এর ছাড়পত্রের আশায় 'মহাদেব' স্টেডিয়াম!
highlightKey Highlights

ছাড়পত্র পেলে কানপুরের গ্রিন পার্ক, এবং লখনউয়ের একানা স্টেডিয়ামের পর তৃতীয় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম পাবে যোগীরাজ্য।


মাত্র ৩ বছরের মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শেষ হলো উত্তরপ্রদেশের স্টেডিয়াম 'মহাদেব' তৈরির কাজ। স্টেডিয়ামটি দূর থেকে দেখলে মনে হবে, মহাদেবের মাথায় থাকা অর্ধচন্দ্রটিকে বসিয়ে দেওয়া হয়েছে। ত্রিশূল আকৃতির ফ্ল্যাডলাইট। প্রবেশদ্বারেও রয়েছে মহাদেবের চিহ্ন। সেগুলি দেখতে হুবহু বেলপাতার মতো। পুরো স্টেডিয়ামটি তৈরী হয়েছে বেলপাতার আদলে। মোট ৩০ হাজার দর্শকাসন যুক্ত এই স্টেডিয়ামের গ্যালারিও হবে গঙ্গার ঘাটের মতো। মোট ৩১ একর জমির উপর তৈরি ওই স্টেডিয়ামের নির্মাণ খরচ ৪৫০ কোটি টাকা। সূত্রের খবর, আগামী সপ্তাহেই বারাণসীর ওই স্টেডিয়ামে পর্যবেক্ষক দল পাঠাবে বিসিসিআই। ছাড়পত্র মিললেই অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ম্যাচ দিয়ে উদ্বোধন হতে পারে 'মহাদেব'-এর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File