Vande Metro Local | শীঘ্রই চালু হতে চলেছে বন্দে মেট্রো লোকাল! ২০২৭ সালে তৈরি হয়ে যাবে ১২ কোচের এসি লোকাল ট্রেন! প্রথম পরিষেবা কোথায়?

Saturday, August 15 2026, 10:59 am
Vande Metro Local | শীঘ্রই চালু হতে চলেছে বন্দে মেট্রো লোকাল! ২০২৭ সালে তৈরি হয়ে যাবে  ১২ কোচের এসি লোকাল ট্রেন! প্রথম পরিষেবা কোথায়?
highlightKey Highlights

বন্দে ভারত, বন্দে ভারত স্লিপারের পর এবার শীঘ্রই চালু হতে চলেছে বন্দে মেট্রো লোকাল।


বন্দে ভারত, বন্দে ভারত স্লিপারের পর এবার শীঘ্রই চালু হতে চলেছে বন্দে মেট্রো লোকাল। জানা গিয়েছে, বাণিজ্য নগরী মুম্বইতেই প্রথম চালু হবে বন্দে মেট্রো লোকাল। বিদেশি নয়, ভারতেই তৈরি হবে এসি লোকালের রেক। মুম্বই রেলওয়ে বিকাশ কর্প (MRVC)-র তরফে জানানো হয়েছে, ন্যাশনাল ট্রান্সপোর্টারের তিনটি উৎপাদন কেন্দ্রে তৈরি হবে ২৩৮টি এসি লোকালের রেক। বন্দে মেট্রো লোকালের এসি কোচগুলি তৈরি হবে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি ও রায়বরৈলির মর্ডার্ন কোচ ফ্যাক্টরিতে।এমআরভিসি-র চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর বিলাস ওয়াদেকর জানিয়েছেন, ১২ কোচের এসি লোকাল ট্রেন আগামী ২০২৭ সালে তৈরি হয়ে যাবে।  মোট ২৩৮টি এসি রেক তৈরি হতে সময় লাগবে ২০৩০ সাল। এর জন্য খরচ পড়বে আনুমানিক ১৯ হাজার ২৯৩ কোটি টাকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File