Red Fort | স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রথমবার গাওয়া হবে 'বন্দে মাতরম'!

Monday, August 10 2026, 3:46 pm
Red Fort | স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রথমবার গাওয়া হবে 'বন্দে মাতরম'!
highlightKey Highlights

স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রথমবার ‘বন্দে মাতরম’ গাওয়া হবে।


স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রথমবার ‘বন্দে মাতরম’ গাওয়া হবে। এবারের ১৫ অগস্ট রাজধানী দিল্লিতে লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের নয়া ক্রমবিন্যাসের বিষয়টি ব্যাখ্যা করে প্রতিরক্ষা সচিব আরকে সিং জানিয়েছেন, ‘এই প্রথমবার আমরা এরকম ক্রমবিন্যাস মেনে (স্বাধীনতা দিবসের) অনুষ্ঠান করছি। (প্রথমে) তিনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) লালকেল্লায় আসবেন। এরপর জাতীয় জাতীয় স্তোত্র (বন্দে মাতরম) গাওয়া হবে। সেইসময় সবাই দাঁড়িয়ে থাকবেন। এরপর তিনি (প্রধানমন্ত্রী) পতাকা উত্তোলন করবেন এবং জাতীয় সংগীত (জনগণমন) গাওয়া হবে।’প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ফুলের মাধ্যমে ‘বন্দে মাতরম’-র আবহ প্রদর্শিত হবে। এনসিসির ক্যাডেট এবং এবং মাই ভারতের স্বেচ্ছাসেবকরা লালকেল্লার প্রাচীরের উল্টোদিকের জ্ঞানপীঠে ‘বন্দে মাতরম’ ফুটিয়ে তুলবে। সেইসঙ্গে ‘বন্দে মাতরম’-র ১৫০ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টার একটি ব্যানার বহন করবে এবং লালকেল্লায় সমবেত জনতার উপরে পুষ্পবৃষ্টি করবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File