Vande Mataram | এবার রাজ্যের সমস্ত মাদ্রাসাতেও গাইতে হবে ‘বন্দে মাতরম’, জারি নির্দেশিকা!
Thursday, May 21 2026, 8:43 am

Key Highlightsরাজ্যের সমস্ত মাদ্রাসাতেও ক্লাস শুরুর আগে প্রার্থনায় গাইতে হবে এই রাষ্ট্রগীত।
রাজ্যে ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রার্থনার সময় ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলকভাবে গাইতে হবে। এবার রাজ্যের সমস্ত মাদ্রাসাতেও ক্লাস শুরুর আগে প্রার্থনায় গাইতে হবে এই রাষ্ট্রগীত। ইতিমধ্যে মাদ্রাসা শিক্ষাদপ্তরের তরফে এই মর্মে নতুন একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি, সরকারপোষিত ও স্বীকৃত মাদ্রাসায় সকালবেলার প্রার্থনা সভায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পুরানো সমস্ত সিদ্ধান্ত বাতিল করে এহেন নির্দেশিকা দ্রুত কার্যকর করার কথা বলা হয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- শুভেন্দু অধিকারী
- শিক্ষা ব্যবস্থা


