Vande Mataram | ‘বন্দে মাতরম’-এর অপমান করলেই ৩ বছরের জেল! বিলে সই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

Wednesday, August 12 2026, 5:25 am
Vande Mataram | ‘বন্দে মাতরম’-এর অপমান করলেই ৩ বছরের জেল! বিলে সই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর
highlightKey Highlights

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জাতীয় সঙ্গীত ‘জনগণ’র সমমর্যাদা পেল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত জাতীয় গান ‘বন্দে মাতরম’। উভয় গানের অপমান করলে পেতে হবে কঠিনতম শাস্তি।


জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর মতোই এবার জাতীয় গান ‘বন্দে মাতরম’-কেও আইনি সুরক্ষা দিতে জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ (সংশোধন) বিল, ২০২৬ পেশ করেছিল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবারই ওই সংক্রান্ত বিলে সম্মতি দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জাতীয় সঙ্গীত ‘জনগণ’র সমমর্যাদা পেল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত জাতীয় গান ‘বন্দে মাতরম’। এবার থেকে উভয় গানের অপমান করলে পেতে হবে কঠিনতম শাস্তি। ‘বন্দে মাতরম’ গাওয়া ইচ্ছাকৃতভাবে আটকানো, বাধা দেওয়া বা তাতে বিশৃঙ্খলা সৃষ্টি করা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। অভিযুক্তকে সর্বোচ্চ তিন বছরের জেল, জরিমানা অথবা দু’টিরই বিধান রাখা হয়েছে বিলে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File