Vaibhav Suryavanshi | অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে একের পর এক রেকর্ড, ফের ঝড় তুললো বৈভবের ব্যাট

Friday, February 6 2026, 1:28 pm
Vaibhav Suryavanshi | অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে একের পর এক রেকর্ড, ফের ঝড় তুললো বৈভবের ব্যাট
highlightKey Highlights

ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে বৈভব ৮০ বলে ১৭৫ রানের ইনিংস খেলে। এই ইনিংস খেলে একাধিক রেকর্ড গড়ল সে।


অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ফের বিধ্বংসী বৈভব সূর্যবংশী। এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক আয়ুষ মাত্রে। খেলতে নেমে অ্যারন জর্জ মাত্র ৯ রানে ফিরলেও ঝোড়ো ব্যাটিং শুরু করেন বৈভব। ১০০ রান করতে মাত্র ৫৫ বল নেন তিনি। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালের এটা দ্রুততম সেঞ্চুরি। ৮০ বলে ১৭৫ রানের ইনিংস খেলে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দ্রুততম ১৫০ রানেরও রেকর্ড গড়লেন তিনি। ১৫ টি ছক্কা মেরে ১৯ স্তরে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটারও হলেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File