Vaibhav Sooryavanshi | ১৫ বছরেই মহাদায়িত্ব! সৈয়দ মুস্তাক ট্রফিতে এবার ক্যাপ্টেন বৈভব সূর্যবংশী
Friday, November 6 2026, 3:53 pm

Key Highlightsবৈভবের বয়স ১৫ বছর। আর এরই মধ্যে এবার ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছে সে। বিহারের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছে বৈভব সূর্যবংশী।
দলীপ ট্রফিতে ‘বদলি’ হিসেবে অধিনায়ক হয়েছিল বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এবার পাকাপাকিভাবে নেতৃত্বের দায়িত্ব পেলেন তিনি। ২০২৬-২৭ মরশুমের সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম দুটি ম্যাচের জন্য বিহারের অধিনায়ক নির্বাচিত হয়েছেন তিনি। সহ-অধিনায়ক করা হয়েছে সুরজ কাশ্যপকে। বিহার বোর্ডের সভাপতি হর্ষবর্ধন বলেন, “বৈভব দেখিয়ে দিয়েছে ও কতটা প্রতিভাবান, কম বয়সেও কতটা অভিজ্ঞ। আমরা চাই ওর ভিতরের নেতৃত্ব সামনে আসুক। আশা করি, বৈভবের নেতৃত্বে দল ভালো খেলবে।” এই প্রতিযোগিতায় খেলার পর চলতি মাসের শেষ দিকে রাইজিং স্টারস এশিয়া কাপের জন্য ভারতীয় 'এ' দলে যোগ দেওয়ার কথা বৈভবের।
- Related topics -
- খেলাধুলা
- বৈভব সূর্যবংশী
- বিহার
- অধিনায়ক
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেট
- আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- ক্রিকেটার


