Vaibhav Sooryavanshi | র্যাঙ্কিংয়ে একধাক্কায় ২৩ লাফ, দলের ভাইস ক্যাপ্টেনের পদ পেলেন বৈভব সূর্যবংশী
Wednesday, July 29 2026, 5:32 pm

Key Highlightsবৈভব সূর্যবংশীর কেরিয়ারে এখন সোনার সময় চলেছে৷ আইসিসি ক্রমতালিকায় প্রথম পঞ্চাশে ঢোকার দিনেই আরও এক সুখবর পেলেন৷
দলীপ ট্রফির জন্য পূর্ব অঞ্চলের দলে সহ-অধিনায়ক হিসেবে বৈভব সূর্যবংশীর নাম ঘোষণা করা হয়েছে। সম্প্রতি ভারতের সিনিয়র দোলে জায়গা করে নিযেছেন এই বাঁহাতি ওপেনার। চলতি মাসের শুরুর দিকে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর টি-টোয়েন্টি আন্তর্জাতিক (T20I) অভিষেক হয়েছে। জিম্বাবোয়ের বিপক্ষে ৪৯ বলে ৮১ রানের এক স্মরণীয় ইনিংস খেলে নিজের যোগ্যতা প্রমান করেছেন তিনি। আইসিসি-র সর্বশেষ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ২৩ ধাপ এগিয়ে ৪৮তম স্থানে উঠে এসেছেন বিস্ময় বালক। কেরিয়ারের সোনার সময়ে সহ অধিনায়ক পদ পেলেন তিনি। ১৫ সদস্যের এই দলটির নেতৃত্ব দেবেন ইশান কিষাণ।
- Related topics -
- খেলাধুলা
- বৈভব সূর্যবংশী
- ক্রিকেটার
- ক্রিকেট
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- ভারতীয় ক্রিকেটদল
- আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- ক্রিকেট বিশ্বকাপ
- ঈশান কিষান


