Vaibhav Sooryavanshi | অবশেষে শিঁকে ছিড়লো, ইংল্যান্ডের মাটিতেই অভিষেক বিস্ময় বালক বৈভবের!

Saturday, July 4 2026, 3:17 pm
Vaibhav Sooryavanshi | অবশেষে শিঁকে ছিড়লো, ইংল্যান্ডের মাটিতেই অভিষেক বিস্ময় বালক বৈভবের!
highlightKey Highlights

বৈভবের অভিষেক হল সেই ইংল্যান্ডের মাটিতেই। দ্বিতীয় টি-২০ ম্যাচে বৈভবকে সুযোগ দিল টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট।


আইপিএল ২০২৬-এ দুর্দান্ত পারফরম্যান্সের পর ভারতীয় টি-২০ দলে সুযোগ পায় বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে বৈভবকে সুযোগ দিল টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। দ্বিতীয় টি-২০ ম্যাচের বৈভব সূর্যবংশীর আন্তর্জাতিক অভিষেক নিয়ে বাড়তে থাকা বিতর্কে টিম ম্যানেজমেন্টের পাশে দাঁড়িয়েছিলেন বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লা। তাঁর দাবি , “আমরাও মনে করি বৈভব অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার। আইপিএলে ও নিজের যোগ্যতা প্রমাণ করেছে। কোচ এবং টিম ম্যানেজমেন্টকে নিয়ে অনেক মন্তব্য দেখেছি, কিন্তু আমি পরিষ্কার করে বলতে চাই, শেষ সিদ্ধান্ত নেবেন কোচ এবং অধিনায়কই। ওরা পরিস্থিতির উপর নজর রাখছে এবং সঠিক সময় এলেই অবশ্যই বৈভবকে সুযোগ দেবেন।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File