Vaibhav Sooryavanshi | জ়িম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নেমে তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন বৈভব সূর্যবংশী!

Thursday, July 23 2026, 4:25 pm
Vaibhav Sooryavanshi | জ়িম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নেমে তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন বৈভব সূর্যবংশী!
highlightKey Highlights

জ়িম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে চেনা ছন্দে, আগ্রাসী ভঙ্গিমায় হাফ সেঞ্চুরি এল বৈভবের ব্যাটে। এর ফলে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে নয়া ইতিহাস গড়ল সে।


শ্রেয়স আইয়ারের নেতৃত্বে প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে জিতে মান বাঁচালো ভারতের ছেলেরা। এদিন চারটি চার এবং চারটি ছয়ের সাহায্যে সে ১৯ বলে ৫০ করে আউট হলেন বৈভব সূর্যবংশী। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই তাঁর প্রথম অর্ধশতরান। পুরুষদের ক্রিকেটে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে কম বয়সে হাফ সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন তিনি। ১৬ বছর ২১৩ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতরান করেছিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ১৫ বছর ১১৮ দিন বয়সে হাফ সেঞ্চুরি করে সেই রেকর্ড ভাঙলেন বৈভব।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File