Uttarpara | পিকনিক থেকে ফেরার পথে ট্রেনের ধাক্কা! উত্তরপাড়ায় বেঘোরে মৃত্যু শিক্ষিকার
Thursday, February 5 2026, 6:20 am

Key Highlightsপিকনিক থেকে ফেরার পথে ট্রেনের ধাক্কায় বেঘোরে মৃত্যু শিক্ষিকার। মৃতের নাম সরবজিৎ কৌর(৩২)।
উত্তরপাড়ায় ট্রেনের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু। মৃতের নাম সরবজিৎ কৌর(৩২)। সরবজিৎ শ্রীরামপুরের একটি আবাসনের বাসিন্দা। একটি বেসরকারি স্কুলে শিক্ষকতার কাজ করতেন তিনি। বুধবার ওই স্কুলেরই অন্যান্য শিক্ষিকাদের সঙ্গে চন্দননগরের একটি পার্কে পিকনিকে গিয়েছিলেন। সূত্রের খবর, এদিন পিকনিক করে বাড়ি ফিরছিলেন তিনি। উত্তরপাড়া স্টেশনে নেমে রেললাইন পার হতে গিয়েই ট্রেনের ধাক্কায় লাইনের ওপর ছিটকে পড়েন সরবজিৎ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


