High Court | "বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মানেই 'ধর্ষণ' নয়"- ঘোষণা উত্তরাখণ্ডের হাইকোর্টের
Sunday, February 15 2026, 2:42 pm

Key Highlightsবিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক মানেই ধর্ষণ নয়। একটি মামলার শুনানির রায় দিতে গিয়ে এই কথাই জানিয়েছে উত্তরাখণ্ডের হাইকোর্ট।
সম্প্রতি উত্তরাখণ্ডের হাইকোর্টে সুরজ বোরা নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছিলেন মুসৌরির এক তরুণী। তরুণীর অভিযোগ ছিল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন সুরজ। এঘটনায় মামলার শুনানিতে সুরজের আইনজীবীরা জানান, তাঁরা দু’জনই প্রাপ্তবয়স্ক। দীর্ঘদিন ধরেই সমঝোতার ভিত্তিতে সম্পর্ক ছিল তাঁদের। বিয়ের ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করা হয়নি। এরপরই কোর্টের পর্যবেক্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক মানেই ধর্ষণ নয়।
- Related topics -
- দেশ
- উত্তরাখন্ড
- উত্তরাখণ্ড
- হাইকোর্ট
- ধর্ষণ


