Uttarakhand Gurudwara | গুরুদ্বারের ছাদে পুণ্যার্থীকে পণবন্দি, তিনদিন পর ‘বিজয় মিছিল’ করে গুরুদ্বার ত্যাগ নিহাঙ্গ শিখদের
Wednesday, June 24 2026, 2:00 pm

Key Highlightsমঙ্গলবার কার্যত ‘বিজয় মিছিল’ করে পুলিশের সামনে দিয়ে গুরুদ্বার ছাড়েন সেই নিহাঙ্গ শিখরা। এরপরই বিতর্ক ছড়িয়ে পড়েছে।
গত ১৬ জুন কার্নপ্রয়াগে মোহালির কয়েকজন নিহঙ্গ শিখদের সঙ্গে স্থানীয়দের বচসা বাঁধে। অভিযোগ, তলোয়ার নিয়ে স্থানীয়দের আক্রমণ করেন তাঁরা। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। তাঁদের মুক্তির দাবিতে শনিবার সন্ধ্যায় অস্ত্রশস্ত্র নিয়ে গুরুদ্বার দখল করেন সাত জন নিহাঙ্গ শিখ। গুরুদ্বারের ছাদে এক পুণ্যার্থীকে পণবন্দি করে রাখেন তাঁরা। দীর্ঘ টালবাহানার পর মঙ্গলবার সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশি হস্তক্ষেপে গুরুদ্বার ত্যাগ করেন তাঁরা। ছেড়ে দেওয়া হয়েছে ওই পুণ্যার্থীকেও। এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক ছড়িয়ে পড়েছে।
- Related topics -
- দেশ
- উত্তরাখন্ড
- উত্তরাখণ্ড
- শিখগুরু
- গ্রেফতার


