Uttar Pradesh Rain | ঝড়ের দাপটে লণ্ডভণ্ড উত্তর প্রদেশ, ভেঙে পড়েছে ঘরবাড়ি-গাছ, মৃত অন্তত ৬০
Thursday, May 14 2026, 5:07 am

Key Highlightsরাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির দাপটে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৬০ জনের। আহত হয়েছেন অনেকে।
প্রাকৃতিক দুর্যোগে বিধস্ত উত্তর প্রদেশ। রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির দাপটে মৃত্যু অন্তত ৬০ জনের। আহত হয়েছেন আরও অনেকে। সূত্রের খবর, বুধবার বিকেল থেকেই সে রাজ্যে ঝড়ের তান্ডব শুরু হয়। একাধিক জায়গায় ভেঙে পড়ে মাটির বাড়ি। বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। রাস্তায় গাছ পড়ে যান চলাচল বিপর্যস্ত হয়। রেললাইনে গাছ ভেঙে পড়ায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়। ঝড় বৃষ্টির দাপটে প্রয়াগরাজ, কানপুর, দেহাত ও ফতেহপুরসহ একাধিক জেলায় মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছে যোগী সরকার।


