Uttar Pradesh | শিশুদের যৌন নির্যাতনের ছবি ভিডিও ডার্ক ওয়েবে বিক্রির অভিযোগ! উত্তরপ্রদেশের দম্পত্তিকে মৃত্যুদণ্ডের সাজা আদালতের

Saturday, February 21 2026, 3:37 am
Uttar Pradesh | শিশুদের যৌন নির্যাতনের ছবি ভিডিও ডার্ক ওয়েবে বিক্রির অভিযোগ! উত্তরপ্রদেশের দম্পত্তিকে মৃত্যুদণ্ডের সাজা আদালতের
highlightKey Highlights

বান্দায় পকসো আইনের জন্য বিশেষ বিচারকের আদালত মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে ওই দম্পতিকে।


বছর ছয়েক আগে বান্দা, চিত্রকূট এবং আশেপাশের জেলাগুলি থেকে একের পর এক শিশুর উপর যৌন নির্যাতনের অভিযোগ আসে। তদন্ত করতে গিয়ে উত্তরপ্রদেশের এক দম্পতিকে গ্রেফতার করে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। অভিযোগ, ২০২০ সালের অক্টোবরে ৩৩ টি শিশুর উপর যৌন নির্যাতন চালায় রাম ভবন এবং তার স্ত্রী দুর্গাবতী। মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে এই ঘটনাগুলি রেকর্ড করে এনক্রিপ্ট করা প্ল্যাটফর্ম এবং ডার্কনেট-এ বিদেশি নাগরিকদের ওই ভিডিয়ো বিক্রি করে তারা। ধৃতদের কাছ থেতে বাজেয়াপ্ত ডিভাইস থেকে বিপুল পরিমাণে আপত্তিকর ভিডিয়ো উদ্ধার হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File