Utsav Mukhopadhyay | প্রায় ২৫ দিন নিখোঁজ থাকার পর হদিস পাওয়া গেল উৎসব মুখোপাধ্যায়ের!
Sunday, April 26 2026, 11:51 am

Key Highlightsগত ২ এপ্রিল দুপুর থেকেই নিখোঁজ ছিলেন পরিচালক-চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়।
গত ২ এপ্রিল দুপুর থেকেই নিখোঁজ ছিলেন পরিচালক-চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়। তাঁর স্ত্রীর বক্তব্য অনুযায়ী, শেষবার তাঁদের কথা হয়েছিল দুপুর ২টা ২২ মিনিটে, এরপর থেকেই নিখোঁজ ছিলেন পরিচালক। অবশেষে প্রায় ২৫ দিন নিখোঁজ থাকার পর হদিস পাওয়া গেল উৎসব মুখোপাধ্যায়ের। ঘনিষ্ঠ সূত্রের দাবি, তিনি এই মুহূর্তে কলকাতার বাইরে এক বন্ধুর বাড়িতে আছেন। রবিবার সকালে আচমকাই সেখানে পৌঁছন তিনি। তবে এতদিন তিনি কোথায় ছিলেন তা উৎসব খোলসা করেননি বলে জানিয়েছেন সেই বন্ধু।


