Utsav Mukherjee | ফের স্টুডিওপাড়ায় অঘটন, নিখোঁজ পরিচালক ও লেখক উৎসব মুখোপাধ্যায়

Friday, April 3 2026, 4:40 am
Utsav Mukherjee | ফের স্টুডিওপাড়ায় অঘটন, নিখোঁজ পরিচালক ও লেখক উৎসব মুখোপাধ্যায়
highlightKey Highlights

ব্যক্তিগত কাজে ব্যাঙ্কে যাওয়ার পর আর বাড়ি ফেরননি চিত্রনাট্যকার ও পরিচালক উৎসব মুখোপাধ্যায়।


পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায় নিরুদ্দেশ, এমনটাই জানিয়েছেন তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। সোশাল মিডিয়ায় স্বামীর নিরুদ্দেশ সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেছেন স্ত্রী। তার মতে বৃহস্পতিবার সকালে নিমতার একটি বেসরকারি ব্যাঙ্কে টাকা তুলতে গিয়েছিলেন উৎসব। ২৪ ঘণ্টা পরও বাড়ি ফেরেননি তিনি। বৃহস্পতিবার রাতেই থানায় মিসিং ডায়েরি করেছেন স্ত্রী। তাঁর কথায়, “গত মে মাসে ওঁর মা গত হয়েছেন। তারপর হঠাৎ করেই বাবাও মারা যান। এই শোকটা ও আজও মনে নিতে পারেনি। এছাড়াও সাইবার প্রতারণার বিষয়টাও ওঁর মনে গভীর প্রভাব ফেলেছিল। সবসময় বলত, আমার ইমেজটা নষ্ট করে দিল।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File