CJP Protest | যন্তর মন্তরে বিক্ষোভকারীদের উপর পেলেট গান ব্যবহার, দিল্লি পুলিশের দাবি নস্যাৎ হাসপাতাল!

Friday, July 24 2026, 2:58 pm
CJP Protest | যন্তর মন্তরে বিক্ষোভকারীদের উপর পেলেট গান ব্যবহার, দিল্লি পুলিশের দাবি নস্যাৎ হাসপাতাল!
highlightKey Highlights

যন্তর মন্তরে বিক্ষোভকারীদের উপর পেলেট গান (ছররা বন্দুক) ব্যবহার করা হয়নি বলে দাবি করেছিল দিল্লি পুলিশ। তবে তাদের এই দাবিকে কার্যত নস্যাৎ করল রাজধানীর সফদরজং হাসপাতাল।


যন্তর মন্তরে বিক্ষোভকারীদের উপর পেলেট গান (ছররা বন্দুক) ব্যবহার করা হয়নি বলে দাবি করেছিল দিল্লি পুলিশ। তবে তাদের এই দাবিকে কার্যত নস্যাৎ করল রাজধানীর সফদরজং হাসপাতাল। সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, ওই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, গত সোমবার ‘সংসদ চলো’ অভিযানে গিয়ে জখম হওয়া বছর আঠাশের এক তরুণের কনুই ও পিঠে পেলেট গানের আঘাতের চিহ্ন মিলেছে। হাসপাতালের রিপোর্টে বলা হয়েছে, যুবকের শরীরের যেখানে যেখানে পেলেটের আঘাতের চিহ্ন রয়েছে, তার চারপাশের চামড়ায় কালশিটে পড়েছে। তাঁর চামড়ায় এখনও পেলেটের টুকরো আটকে রয়েছে। যদিও দিল্লি পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে, বিক্ষোভকারীদের উপরে পেলেট গান ব্যবহারের যে দাবি করা হচ্ছে, তা অসত্য এবং বিভ্রান্তিকর। দিল্লি পুলিশের কাছে পেলেট গান নেই এবং তারা তা ব্যবহারও করেনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File