USA | গভীর রাতে ৯১১-এ ফোন, আমেরিকায় বন্দুকবাজের গুলিতে খুন পুলিশ আধিকারিক!

Wednesday, July 8 2026, 3:28 am
USA | গভীর রাতে ৯১১-এ ফোন, আমেরিকায় বন্দুকবাজের গুলিতে খুন পুলিশ আধিকারিক!
highlightKey Highlights

আমেরিকায় ফের ৯১১ হামলা। এ বার গুলি চলল ওহিও (Ohio) এলাকায়। ঘটনায় মৃত্যু হয়েছে এক পুলিশ আধিকারিক-সহ চার জনের।


আমেরিকায় বন্দুকবাজের গুলিতে মৃত পুলিশ! ঘটনাটি ঘটেছে ওহিও (Ohio) এলাকায়। সূত্রের খবর, এদিন রাতে ওহিও-র একটি বাড়িতে গুলির শব্দ শোনা যায়। রাতে এই ব্যাপরে ৯১১ নম্বরে একটি ফোন আসে। ওই ফোন পেয়েই এলাকায় গিয়েছিলেন রিটম্যান এলাকার পুলিশ আধিকারিকরা। পুলিশ আধিকারিকরা নর্থ মেটজগার অ্যাভিনিউ ও সরার স্ট্রিট সংলগ্ন এলাকায় পৌঁছনোর পরেই তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হয়ে নিহত হন সার্জেন্ট স্কট রাইস। আহত একাধিক পুলিশ আধিকারিক। মৃত্যু হয়েছে ক্রিস্টিন ম্যাকউইলিয়ামস (৪৪) এবং তাঁর মেয়ে ম্যাককিনলি ম্যাকউইলিয়ামসেরও (১৩)। গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয়েছে ৩৯ বছর বয়সি সন্দেহভাজন ব্র্যান্ডন ফাজ়েকাসেরও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File