US Visa | বিশ্ব জুড়ে ভিসার ইন্টারভিউ নেওয়া স্থগিত করল মার্কিন প্রশাসন! ট্রাম্প চালে বিপাকে পড়ুয়ারা

Wednesday, August 26 2026, 9:47 am
US Visa | বিশ্ব জুড়ে ভিসার ইন্টারভিউ নেওয়া স্থগিত করল মার্কিন প্রশাসন! ট্রাম্প চালে বিপাকে পড়ুয়ারা
highlightKey Highlights

বিদেশ দপ্তর জানিয়েছে, গোটা বিশ্বে আমেরিকার সমস্ত দূতাবাসের কর্তাদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সেই কারণেই আপাতত ইন্টারভিউ প্রক্রিয়া আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।


দূতাবাসের কর্তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে, তার জেরে বিশ্বজুড়ে ইন্টারভিউ প্রক্রিয়া আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। আবার কবে ইন্টারভিউ চালু হবে, তা জানানো হয়নি। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের জেরে বিপাকে পড়বেন বৈধ ভাবে দেশে ফিরতে চাওয়া ভারতীয়রা। আমেরিকার আগস্ট বা সেপ্টেম্বর থেকে শিক্ষাবর্ষ শুরু হয়, তাকে ‘ফল সেশন’ বলে। প্রতি বছর এই সময়ে ভারত-সহ বিশ্বের নানা দেশ থেকে পড়ুয়ারা আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। ইন্টারভিউ বন্ধ রাখার সিদ্ধান্তে বিপাকে পড়বেন ভারতীয় পড়ুয়ারাও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File