US Temple Attack | ভারতীয়দের প্রতি ঘৃণা থেকে গণহত্যার পরিকল্পনা? যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দির হামলায় গ্রেপ্তার মার্কিন যুবক

Thursday, October 15 2026, 4:03 am
US Temple Attack | ভারতীয়দের প্রতি ঘৃণা থেকে গণহত্যার পরিকল্পনা? যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দির হামলায় গ্রেপ্তার মার্কিন যুবক
highlightKey Highlights

আমেরিকার শিকাগোর কাছে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার এক ১৯ বছরের যুবক।


যুক্তরাষ্ট্রের শিকাগোর ইলিনয় অঙ্গরাজ্যের অরোরা এলাকার একটি হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা করার অভিযোগে ১৯ বছরের এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে জঙ্গি হামলার চালানোর প্রচেষ্টা এবং বেআইনি ভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, গত ১১ অক্টোবর ওই হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা করেছিলেন অভিযুক্ত। মন্দিরে এলোপাথাড়ি গুলি চালিয়ে গণহত্যার পরিকল্পনা ছিল তাঁর। তবে শেষ মুহূর্তে বন্দুকের গোলযোগে তা সম্ভব হয়নি। গোয়েন্দাদের অনুমান, ভারতীয় বংশোদ্ভূতদের প্রতি ঘৃণা থেকে গণহত্যার পরিকল্পনা করছিলেন অভিযুক্ত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File