US Tariff on India | ৫০০ শতাংশ শুল্ক কমে হবে ১০০ শতাংশ! রাশিয়ার তেল কেনায় বড় স্বস্তি ভারতের

Wednesday, July 15 2026, 6:16 am
US Tariff on India | ৫০০ শতাংশ শুল্ক কমে হবে ১০০ শতাংশ! রাশিয়ার তেল কেনায় বড় স্বস্তি ভারতের
highlightKey Highlights

রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারত ও চিনের উপরে ৫০০ শতাংশ শুল্ক চাপানোর যে হুমকি দিয়েছিল আমেরিকা, তা এবার কমে ১০০ শতাংশে নেমে আসতে পারে।


ভারত, চিন, স্লোভাকিয়া, হাঙ্গেরি, আজারবাইজান সহ একাধিক দেশ রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত ক্রুড তেল কেনে। এবার এই তেলের ওপর শুল্ক কমার ইঙ্গিত। সংবাদসংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, মার্কিন দুই দল, রিপাবলিকান ও ডেমোক্রাটের সেনেটররা রাশিয়া স্যাংশন বিলের সংশোধিত রূপ এনেছে। আগে ওই বিলে বলা ছিল, যে দেশগুলি রাশিয়ার কাছ থেকে জ্বালানি আমদানি করবে, তাদের উপরে ৫০০ শতাংশ শুল্ক চাপানো হবে। এবার সেই বিল সংশোধন করে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বা ট্যারিফ বসানোর কথা জানানো হয়েছে। নতুন সংশোধনীতে বলা হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চাইলে দেশের স্বার্থে কোনও দেশের উপর থেকে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারও করতে পারেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File