US Senate | রাশিয়ার তেল কিনলেই চাপবে ১০০ শতাংশ শুল্ক! বিল পাশ ট্রাম্পের, চাপে ভারত

Wednesday, July 29 2026, 5:52 am
US Senate | রাশিয়ার তেল কিনলেই চাপবে ১০০ শতাংশ শুল্ক! বিল পাশ ট্রাম্পের, চাপে ভারত
highlightKey Highlights

রুশ তেলের গ্রাহকদের শিক্ষা দিতে মার্কিন সেনেটে পাশ হল নয়া বিল। যার জেরে এখন থেকে কোনও দেশ রাশিয়ার তেল কিনলে তার উপর চাপবে ১০০ শতাংশ শুল্ক।


মার্কিন সেনেটে পাশ হল নয়া বিল। ওই বিল অনুযায়ী, কোনও দেশ রাশিয়ার তেল কিনলে তার উপর ১০০ শতাংশ শুল্ক চাপবে। মঙ্গলবার সেনেটে বিলটি পেশ হলে এর পক্ষে ৮৬টি ভোট পড়ে এবং বিপক্ষে পড়ে মাত্র ১২টি ভোট। উল্লেখ্য, রুশ তেলের গ্রাহক হিসেবে চিনের পর দ্বিতীয়স্থানে রয়েছে ভারত। আমেরিকার এই পদক্ষেপের জেরে বিপাকে ভারত, চিন, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও আজারবাইজানের মতো দেশগুলি। গুঞ্জন, এই বিলের প্রধান উদ্দেশ্যে হলো ওই দেশগুলির ওপর চাপ বাড়ানো যাতে তারা রুশ তেল কেনা পুরোপুরি বন্ধ করে। উল্লেখ্য, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির আমেরিকা সফরের মাঝেই পাশ হল বিলটি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File