India-Iran | ভারত-ইরান বাণিজ্য চুক্তির জল্পনা ওড়ালেন মার্কিন বিদেশসচিব!

Thursday, September 3 2026, 9:29 am
India-Iran | ভারত-ইরান বাণিজ্য চুক্তির জল্পনা ওড়ালেন মার্কিন বিদেশসচিব!
highlightKey Highlights

মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও জানান, ভারত-ইরানের মধ্যে এমন কোনো চুক্তি হচ্ছে বলে তিনি মনে করেন না।


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের বৈঠকের পর দুই দেশের মধ্যে নতুন বাণিজ্যিক সমঝোতার জল্পনা তৈরি হলেও তা কার্যত খারিজ করে দিয়েছে আমেরিকা। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও জানান, ভারত-ইরানের মধ্যে এমন কোনো চুক্তি হচ্ছে বলে তিনি মনে করেন না। তবে বিভিন্ন দেশ নিজেদের স্বাধীন বিদেশনীতি অনুসরণ করলেও ইরানের সঙ্গে আর্থিক লেনদেনে মার্কিন নিষেধাজ্ঞা অমান্য না করার জন্য কড়া বার্তা দিয়েছেন রুবিও। তিনি জানান, ইরানকে রাজস্ব আয়ে সাহায্য করলে সংশ্লিষ্ট দেশকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। সম্প্রতি বিশকেকে SCO সম্মেলনের ফাঁকে মোদী ও পেজেশকিয়ানের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয়, যেখানে আঞ্চলিক নিরাপত্তা ও বহুপাক্ষিক সহযোগিতার বিষয়গুলি উঠে আসে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File