US-Iran | হরমুজে ইরানীয় বন্দরগুলোতে নৌ-অবরোধ আমেরিকার, বড়োসড়ো হামলার প্রস্তুতি- ঘোষণা মার্কিন সেনার
Wednesday, July 15 2026, 4:08 am

Key Highlightsহরমুজ় প্রণালীর কাছে বিমান হামলা চালানোর পরে ইরানের বন্দরগুলোতে ফের নৌ-অবরোধ শুরু করেছে আমেরিকা।
পশ্চিম এশিয়ায় ফের অশান্তি। ইরানি বন্দরগুলিতে যাতায়াতকারী জাহাজগুলি ওপর মার্কিন সেন্ট্রাল কমান্ডের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার পরেই সেখানে পুনরায় নৌ-অবরোধ শুরু করেছে আমেরিকা। সেন্টকম জানিয়েছে, মঙ্গলবার ইস্টার্ন টাইম অনুযায়ী বিকেল ৪টায় এই অবরোধ কার্যকর হয়েছে। তারা আরও জানিয়েছে, পশ্চিম এশিয়া জুড়ে আমেরিকান নৌবাহিনীর ২০টিরও বেশি যুদ্ধজাহাজ এবং কয়েকশ’ সামরিক বিমান মোতায়েন রয়েছে। যেকোনো সময় হামলার প্রস্তুতি নিতে পারে মার্কিন সেনা। পাল্টা ইরানের দাবি, আমেরিকান বিমান হামলায় দক্ষিণ ইরানে এক সেনা আধিকারিকের পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- মার্কিন প্রেসিডেন্ট
- donald trump
- ডোনাল্ড ট্রাম্প
- ট্রাম্প
- হরমুজ় প্রণালী
- আমেরিকা


