WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
হার মানেননি ট্রাম্প, হোয়াইট হাউস ছাড়ার প্রস্তুতি শুরু মেলানিয়ার।
Thursday, December 10 2020, 12:15 pm

Key Highlightsবিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও হার মানেননি। মঙ্গলবারও তিনি দাবি করেছেন, আগামী প্রশাসন ট্রাম্প প্রশাসনই হতে চলেছে। কিন্তু মেলানিয়া ট্রাম্প মোটেই এমনটা ভাবছেন না। সূত্র থেকে জানা যাচ্ছে, আমেরিকার ‘ফার্স্ট লেডি’ এবার ঘরে ফিরতে চান! মেলানিয়ার ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, গত নভেম্বরে নির্বাচনের ফলাফল পরিষ্কার হয়ে যাওয়ার পর থেকেই হোয়াইট হাউস ছাড়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। প্রকাশ্যে অবশ্য স্বামীর দাবিগুলিকে সমর্থন জানিয়ে চলেছেন তিনি। কিন্তু ভিতরে ভিতরে ফ্লোরিডায় পাম সৈকতে মার-আ-লাগোতে তাঁদের ঝাঁ চকচকে বাড়িতে ফিরে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সেখানে মেলানিয়া একটি নতুন অফিসও তিনি খুলতে পারেন বলে জানা যাচ্ছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ডোনাল্ড ট্রাম্প
- আমেরিকা
- মার্কিন প্রেসিডেন্ট
- হোয়াইট হাউস


