Donald Trump | আগামী বছরের শুরুতেই ভারত সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!
Saturday, June 27 2026, 9:55 am

Key Highlightsআগামী বছরের শুরুতেই ভারত সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!
আগামী বছরের শুরুতেই ভারত সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এমনটাই জানালেন মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। ওয়াশিংটন ডিসি-তে সংবাদসংস্থা আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে মার্কো রুবিও জানান, ২০২৭ সালের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের আগে, চলতি বছরের শেষেই তিনি ভারতে আসতে পারেন এই সফরের প্রস্তুতি খতিয়ে দেখার জন্য। যদি ট্রাম্প আগামী বছর ভারতে আসেন, তাহলে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম ভারত সফর হবে।
- Related topics -
- দেশ
- ভারত
- মার্কিন যুক্তরাষ্ট্র
- মার্কিন প্রেসিডেন্ট
- ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প


