Russia Sanction Bill | রাশিয়ার ওপর মার্কিন নতুন নিষেধাজ্ঞা বিল পাশ, চাপে ভারত-চীন!

Thursday, September 17 2026, 4:16 am
Russia Sanction Bill | রাশিয়ার ওপর মার্কিন নতুন নিষেধাজ্ঞা বিল পাশ, চাপে ভারত-চীন!
highlightKey Highlights

রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বাড়াতে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাশ হল নতুন নিষেধাজ্ঞা বিল।


রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বাড়াতে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাশ হল নতুন নিষেধাজ্ঞা বিল। ২৬২-১৫৯ ভোটে অনুমোদিত এই বিলে মস্কোর জ্বালানি, প্রতিরক্ষা খাত ও ‘শ্যাডো ফ্লিট’ তেল ট্যাঙ্কারকে লক্ষ্য করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের পর এটি আইনে পরিণত হবে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, নতুন এই আইন অনুযায়ী রাশিয়ার তেল ও গ্যাস কেনা দেশগুলির উপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক বসানোর ক্ষমতা পাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফলে রাশিয়ার বড় তেল ক্রেতা ভারত ও চীনের ওপর ভবিষ্যতে নতুন করে বাণিজ্যিক চাপ তৈরি হতে পারে। ডেমোক্র্যাটদের একাংশ এই শুল্ক ক্ষমতার বিরোধিতা করলেও ইউক্রেন যুদ্ধ থামাত মস্কোর ওপর কঠোর অর্থনৈতিক পদক্ষেপ জরুরি বলেই মনে করছে রিপাবলিকানরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File