US-Iran War | 'আমরা তেল বিক্রি করতে না পারলে অন্য দেশও পারবে না'- হরমুজ নিয়ে ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের! প্রভাব ভারতেও

Thursday, July 23 2026, 5:34 am
US-Iran War | 'আমরা তেল বিক্রি করতে না পারলে অন্য দেশও পারবে না'- হরমুজ নিয়ে ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের! প্রভাব ভারতেও
highlightKey Highlights

পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ জানিয়ে দিয়েছেন, ইরান তেল বিক্রি না করতে পারলে, কোনও দেশকেই তেল বিক্রি করতে দেওয়া হবে না।


তেল বিক্রি নিয়ে এবার চরম হুঁশিয়ারি তেহরানের। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে হরমুজ নিয়ে ইরানের কড়া অবস্থানের বিষয়ে জানিযেছেন সেদেশের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, “যে অঞ্চলে আমরা তেল বিক্রি করতে পারব না, সেখানে অন্য কোনও দেশও তেল বিক্রি করতে পারবে না। আমাদের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনও পরিকাঠামোই নিরাপদ থাকবে না। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত হবে তখনই, যখন এই অঞ্চল থেকে মার্কিন বাহিনী সরে যাবে। এই প্রণালীর পরিস্থিতি আর যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না।” গালিবাফের মন্তব্যের আগেই ইরানকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, “হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী কোনও জাহাজের উপর ইরান যদি ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন বা অন্য কোনও অস্ত্র দিয়ে হামলা চালায়, তবে প্রতিটি হামলার জবাবে আমেরিকা ইরানের একটি করে সেতু বা বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করবে। প্রয়োজনে তেহরানের কাছাকাছি থাকা গুরুত্বপূর্ণ পরিকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হবে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File