US-Iran Peace Deal | কাতারের দেওয়া পরমাণু প্রস্তাব খতিয়ে দেখছে তেহরান, এবার সই হবে আমেরিকা-ইরান শান্তিচুক্তি?

Friday, November 6 2026, 4:55 pm
US-Iran Peace Deal | কাতারের দেওয়া পরমাণু প্রস্তাব খতিয়ে দেখছে তেহরান, এবার সই হবে আমেরিকা-ইরান শান্তিচুক্তি?
highlightKey Highlights

এক কূটনীতিক জানিয়েছেন, ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত কাতারের জমা দেওয়া প্রস্তাবগুলি খতিয়ে দেখছে তেহরান।


ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে তেহরান, শনিবার এমনই খবর এসেছে মধ্যপ্রাচ্য থেকে। সংবাদমাধ্যম ব্লুমবার্গ-এর প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের যুদ্ধের অবসান ঘটাতে আলোচনায় অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে। পরমাণু কর্মসূচি নিয়ে কিছুটা ছাড় দিতেও রাজি হতে পারে ইরান। এক কূটনীতিবিদ জানিয়েছেন, ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত কাতারের জমা দেওয়া প্রস্তাবগুলি খতিয়ে দেখছে তেহরান। নিজেদের পরমাণু সক্ষমতা নিয়ে আপসে রাজি হতে পারে ইরান। কাতারের আমিরের দফতর সূত্রে জানা গিয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মতপার্থক্য দূর করা এবং একটি পূর্ণাঙ্গ সমাধান সূত্র বের করার বিষয়ে আলোচনা হয়েছে দুই রাষ্ট্রনেতার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File