Iran-US | আমেরিকার নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির মুখে পালটা তোপ ইরানের!

Tuesday, August 25 2026, 8:25 am
Iran-US | আমেরিকার নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির মুখে পালটা তোপ ইরানের!
highlightKey Highlights

ইরানের আর্থিক জীবনরেখা সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিল আমেরিকা।


ইরানের আর্থিক জীবনরেখা সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিল আমেরিকা। মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট জানান, তেহরানকে অর্থ পাচারে সহায়তাকারী সমস্ত দেশ ও প্রতিষ্ঠানকে মার্কিন ডলার ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করা হবে। অবিলম্বে সবাইকে ইরানের সঙ্গে লেনদেন বন্ধের বার্তাও দেন তিনি। এর পালটা জবাবে আমেরিকার হুমকি উড়িয়ে দিয়েছে তেহরান। তাদের দাবি, আমেরিকার এমন বাগাড়ম্বরে কেউ বিশ্বাস করে না এবং নতুন দেশগুলির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আর্থিক শক্তিও ওয়াশিংটনের নেই। তেহরানের প্রধান বাণিজ্যিক অংশীদাররা এই হুমকিকে আমল দেবে না এবং ইরানও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File