Iran-US | ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, ইরানের ওপর আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা, বিশ্বনেতাদের কড়া সতর্কবার্তা মার্কিনের!
Tuesday, August 25 2026, 4:21 am

Key Highlightsইরানের অর্থনীতিকে সম্পূর্ণ স্তব্ধ করতে আরও কড়া পদক্ষেপ নিল ওয়াশিংটন।
ইরানের অর্থনীতিকে সম্পূর্ণ স্তব্ধ করতে আরও কড়া পদক্ষেপ নিল ওয়াশিংটন। মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট ঘোষণা করেছেন, তেহরানকে অর্থ পাচারে সাহায্যকারী যে কোনো দেশ বা প্রতিষ্ঠানকে মার্কিন ডলার ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করা হবে। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, অবিলম্বে ইরানের সঙ্গে সব অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন না করলে সংশ্লিষ্ট পক্ষগুলোর ওপরও নিষেধাজ্ঞা চাপানো হবে। ওয়াশিংটনের মূল উদ্দেশ্য ইরানের আর্থিক জীবনরেখা ও আয়ের ক্ষেত্রগুলোকে ধ্বংস করে দেশটিকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা। দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ, মূল্যবৃদ্ধি এবং যুদ্ধ পরিস্থিতির কারণে ইতোমধ্যেই ইরানি মুদ্রা রিয়ালের দর তলানিতে ঠেকেছে। আমেরিকার এই নতুন পদক্ষেপের ফলে চিন, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরশাহীর মতো সহযোগী দেশগুলোর ওপর চাপ আরও বাড়বে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- আমেরিকা
- অর্থনীতি
- অর্থনৈতিক


