US-Iran | হরমুজে বোমা হামলা ট্রাম্পের, ইরানের ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে ‘বাঙ্কার বাস্টার’ ছুঁড়লো আমেরিকা
Wednesday, March 18 2026, 3:41 am

Key Highlightsহরমুজ় প্রণালী দখল নিতে বেশি সময় লাগবে না, দাবি করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারির পরেই হরমুজ় প্রণালীর কাছে শক্তিশালী বোমা হামলা করল আমেরিকা।
হরমুজ় প্রণালী খুলতে বন্ধু রাষ্ট্রগুলোর সাহায্য চেয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। NATOর অন্তর্ভুক্ত দেশগুলি ওই প্রণালীতে সামরিক অভিযানে যোগ দিতে রাজি হয়নি। তারপরই ট্রাম্প হুঙ্কার দেন, কারোর সাহায্য ছাড়াই ওই প্রণালী দখল করতে সক্ষম মার্কিন সামরিক বাহিনী। সোশ্যাল মিডিয়া এক্স (X) এ আমেরিকার সেন্ট্রাল কম্যান্ডের তরফে জানানো হয়েছে বুধবার ভোরে ইরানের উপকূল বরাবর অবস্থিত সুরক্ষিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে একাধিক ৫,০০০ পাউন্ডের ডিপ পেনিট্রেটর বোমা নিক্ষেপ করেছে আমেরিকান সেনা।
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- ইরান
- ইজরায়েল
- ইজরায়েল
- শক্তিশালী মিসাইল
- ড্রোন হামলা
- হামলা
- বিমান হামলা
- donald trump
- ডোনাল্ড ট্রাম্প
- ট্রাম্প


