US Flight Cancelled | রবিতে আমেরিকায় বাতিল ৪,২১৪টি উড়ান! টার্মিনালের মেঝেতে শুয়েই অপেক্ষায় যাত্রীরা
Sunday, November 15 2026, 6:40 am

Key Highlightsবিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা। রবিবারের চার হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
রবিতেও আমেরিকায় বিমান বিভ্রাট। শুক্রবার এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) যোগাযোগ ব্যবস্থায় ত্রুটির কারণে বিমান পরিষেবা ব্যাহত হয়েছিল। ৪৮ ঘণ্টা কেটে গেলেও স্বাভাবিক হয়নি পরিষেবা। শনিবারও বাতিল হয়েছে ৬,১৫০-এর বেশি ফ্লাইট। FlightAware-এর তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত ৪,২১৪টি উড়ান বাতিল করা হয়েছে। দেরিতে চলছে ৩,৫৪১টি ফ্লাইট। বহু যাত্রী আটকে পড়েছেন নিউ ইয়র্কের জন কেনেডি, মায়ামি, লস অ্যাঞ্জেলেস, ডালাস, সিয়াটল বিমানবন্দরে। মাথায় লাগেজ, গায়ে চাদর দিয়ে ফ্লাইটের জন্য অপেক্ষায় টার্মিনালের মেঝেতেই শুয়ে রয়েছেন অধিকাংশ যাত্রী।
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- বিমান
- বিমান পরিষেবা
- বিমান বাতিল


