US flight Cancelled | টেলিকম বিভ্রাটে আমেরিকায় স্তব্ধ ১১ হাজার বিমান! ১২ ঘন্টা পর শুরু স্বাভাবিক পরিষেবা

Saturday, November 14 2026, 3:33 am
US flight Cancelled | টেলিকম বিভ্রাটে আমেরিকায় স্তব্ধ ১১ হাজার বিমান! ১২ ঘন্টা পর শুরু স্বাভাবিক পরিষেবা
highlightKey Highlights

এই বিভ্রাটের জেরে আমেরিকার বিভিন্ন বিমানবন্দরে প্রায় ১১ হাজার উড়ান দেরিতে চলেছে অথবা বাতিল হয়েছে।


টেলিকমিউনিকেশন বিভ্রাটের জেরে দেশের বিভিন্ন এয়ার ট্র্যাফিক কন্ট্রোল কেন্দ্রে পরিষেবা ব্যাহত হয়েছিল। শুক্রবার আমেরিকা জুড়ে প্রায় ৭০০০ বিমান বাতিল করে দেওয়া হল। সব মিলিয়ে প্রায় ১১০০০ বিমান বাতিল হয়, একাধিক বিমানের ওড়ার সময় পিছিয়ে দেওয়া হয়। যে সব বিমান সেই সময় মাঝ আকাশে ছিল, সেগুলিকে নির্দিষ্ট গন্তব্যে অবতরণ করার নির্দেশ দেওয়া হয়। আমেরিকার স্থানীয় সময় বিকেল ৩ টে ৫৪ মিনিটে আচমকা এই ঘটনা ঘটে। অবশেষে ১২ ঘন্টা পরে আমেরিকার সমস্ত বিমানবন্দর থেকে উড়ানের উপর নিষেধাজ্ঞা তুলে নিলো ফেডেরাল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)। যোগাযোগ পরিষেবা একটু একটু করে স্বাভাবিক হচ্ছে বলে জানা গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File