Gautam Adani | বড় স্বস্তি গৌতম আদানির, জালিয়াতি ও ঘুষ দেওয়ার অভিযোগ মামলা খারিজ করে দিলো মার্কিন আদালত!

Tuesday, August 11 2026, 6:32 am
Gautam Adani | বড় স্বস্তি গৌতম আদানির, জালিয়াতি ও ঘুষ দেওয়ার অভিযোগ মামলা খারিজ করে দিলো মার্কিন আদালত!
highlightKey Highlights

সোমবার তাঁর বিরুদ্ধে ওঠা জালিয়াতি ও ঘুষ দেওয়ার অভিযোগ মামলা খারিজ করে দিলেন জেলা বিচারক।


মার্কিন আদালতে বিরাট স্বস্তি পেলেন গৌতম আদানি। সোমবার তাঁর বিরুদ্ধে ওঠা জালিয়াতি ও ঘুষ দেওয়ার অভিযোগ মামলা খারিজ করে দিলেন জেলা বিচারক।দিনকয়েক আগেই মার্কিন বিচার দপ্তর জানিয়েছিল, তারা এই মামলা এগিয়ে নিয়ে যেতে আগ্রহী নয়। অবশেষে সোমবার আনুষ্ঠানিকভাবে এই মামলা খারিজ হয়েছে। অভিযোগ ছিল, গৌতমের মালিকানাধীন ‘আদানি গ্রিন এনার্জি লিমিটেড’ (এজিএল) বাজারের চেয়ে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত পেতে অন্ধ্রপ্রদেশ-সহ ভারতের কয়েকটি রাজ্যের সরকারি আধিকারিকদের (যার মধ্যে মন্ত্রী, জনপ্রতিনিধিরাও রয়েছেন) ঘুষ দিয়েছিল। ঘুষের অঙ্ক ২৬.৫ কোটি ডলার (২০২৯ কোটি টাকা)। শুধু তাই নয়, মার্কিন বিনিয়োগকারীদেরও মিথ্যা প্রত্যাশা দেওয়ার অভিযোগ উঠেছিল আদানির বিরুদ্ধে। তার ভিত্তিতে ২০২৪ সালের নভেম্বরে নিউ ইয়র্কের ব্রুকলিন জেলা আদালতে আদানিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। যদিও প্রথম থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে আদানি গোষ্ঠী। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File