Crude Oil | দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, এরপরই বিশ্ব বাজারে দাম কমল জ্বালানি তেলের!
Wednesday, April 8 2026, 6:44 am

Key Highlightsদুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই খবর প্রকাশ্যে আসতেই স্বস্তি দেখা গিয়েছে বিশ্ব তেলের বাজারে।
দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই খবর প্রকাশ্যে আসতেই স্বস্তি দেখা গিয়েছে বিশ্ব তেলের বাজারে। এই যুদ্ধবিরতির ফলে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ফলে পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের জেরে জ্বালানি সরবরাহে যে ব্যাঘাত ঘটছিল, সেই সমস্যা এবার মিটবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা। আর এই প্রত্যাশায় অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের নীচে নেমে গেছে। ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৬ শতাংশ কমেছে। এর ফলে প্রতি ব্যারেল ব্রেন্টের দাম গিয়ে ঠেকেছে ৯২ ডলারের নীচে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- আমেরিকা
- ব্যবসা বাণিজ্য


