B 52 Bomber | ভেঙে পড়লো মার্কিন বায়ুসেনার অন্যতম ভরসার পরমাণু শক্তিধর যুদ্ধবিমান বি-৫২, মৃত্যু ৮ জনের!

Tuesday, June 16 2026, 8:58 am
B 52 Bomber | ভেঙে পড়লো মার্কিন বায়ুসেনার অন্যতম ভরসার পরমাণু শক্তিধর যুদ্ধবিমান বি-৫২, মৃত্যু ৮ জনের!
highlightKey Highlights

স্থানীয় সময় অনুযায়ী সোমবার সকাল ১১.২০ নাগাদ মার্কিন বায়ুসেনার অন্যতম ভরসার পরমাণু শক্তিধর যুদ্ধবিমান বি-৫২ ভেঙে পরে ক্যালিফোর্নিয়াতে।


আমেরিকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ৮ জন। স্থানীয় সময় অনুযায়ী সোমবার সকাল ১১.২০ নাগাদ মার্কিন বায়ুসেনার অন্যতম ভরসার পরমাণু শক্তিধর যুদ্ধবিমান বি-৫২ ভেঙে পরে ক্যালিফোর্নিয়াতে। জানা গিয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় মার্কিন বায়ুসেনা ঘাঁটির কাছেই ঘটেছে এই দুর্ঘটনায়। লস এঞ্জেলসের উত্তরপ্রান্তে বায়ুসেনা ঘাঁটি থেকে পরীক্ষামূলক উড়ান করছিলো বিমানটি। তবে আকাশে ওড়ার পরমুহূর্তেই সেটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় তাতে। দুর্ঘটনার সময় বিমানে ৮ জন ছিলেন। তাঁদের সকলেরই মৃত্যু হয়েছে। মৃতদের তালিকায় রয়েছেন মার্কিন সেনা জওয়ান, ইঞ্জিনিয়র এবং টেকনিশিয়ান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File