Upper Primary Counselling | সুপারিশপত্র হাতে পেয়েও চাকরিতে যোগ দিতে অনিচ্ছা! আজব কান্ড আপার প্রাইমারির কাউন্সেলিংয়ে
Thursday, July 23 2026, 5:41 am

Key Highlightsদীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আপার প্রাইমারির কাউন্সেলিং শুরু হলেও হঠাৎ বিমুখ প্রার্থীরা।
গত মঙ্গল ও বুধবার আপার প্রাইমারির ইংরেজি এবং বিজ্ঞান (বায়ো ও পিওর সায়েন্স) বিষয়ের কাউন্সেলিং। শিক্ষাদপ্তর সূত্রের খবর, মঙ্গলবার ইংরেজির ৮৮ জনের মধ্যে ২৮ জন অনুপস্থিত ছিলেন। বুধবার বিজ্ঞানের ১৪৯ জন প্রার্থীর মধ্যে উপস্থিত হননি ৪৬ জন, যা মোট প্রার্থীর প্রায় ৩১ শতাংশ। আশঙ্কা বাড়ি থেকে দূরে নিয়োগের সুপারিশপত্র পেয়েছেন বলেই চাকরিতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। উল্লেখ্য, ২৩ জুলাই সংস্কৃত, আরবি, হিন্দি ও উর্দু বিষয়ের কাউন্সেলিং হবে। ২৪ জুলাই ইতিহাসের কাউন্সেলিং হবে। বাংলার হবে ২৭ ও ২৮ জুলাই। ভূগোলের কাউন্সেলিং হবে ২৯ ও ৩০ জুলাই। এখনও ৬৪ জনের নিয়োগ বাকি রয়েছে। এবার দেখার কজন কাউন্সেলিংয়ে আসেন।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- প্রাথমিক শিক্ষক নিয়োগ
- শিক্ষক নিয়োগ
- নিয়োগ
- সরকারি কর্মচারী


